ট্যুরের গন্তব্য ও সময় সম্পর্কে জানা ট্যুরে কোন জায়গায় যাবেন সেই স্থান আগে ঠিক করতে হবে। এবং সেই অনুযায়ী সেফটির ব্যবস্থা করতে হবে। ট্যুরের গন্তব্যে পৌঁছাতে কতক্ষন লাগবে সেই সম্পর্কে জানতে হবে। যদি ঐ অঞ্চলের পরিচিত কেউ থাকলে বেশি ভালো হয়। যদি না থাকে তাহলে গুগলের মাধ্যমে পরিচিত হয়ে নেওয়া যায়। আর এমন কাউকে খুঁজে পাওয়া গেলে গুগল লোকেশন অন করে যোগাযোগ করবেন এতে আপনার লক্ষ্যে পৌঁছাতে আরও সুবিধা হবে। যেই স্থানেই যান না কেন যদি ঐ অঞ্চলের পরিচিত কেউ থাকে তাহলে সেই অঞ্চলের হোটেল ব্যবস্থা, পরিবেশ ও কোন ঋতুতে কেমন থাকে ঐ অঞ্চল সেই সম্পর্কে আগাম ধারণা রাখতে পারবেন। এছাড়া একেক অঞ্চলের সৌন্দর্য একেক সময় অধিক উপভোগ্য হয়। যেমন-আমার একটা বাজে অভিজ্ঞতা সম্পর্কে বলি তাহলে বুঝতে পারবেন বিষয়টি, চট্টগ্রাম তো আমাদের দেশের দক্ষিণাঞ্চলে যেখানে বঙ্গোপসাগর রয়েছে, গরমে ঐ অঞ্চলে ট্যুরে গেলে নিশ্চিত আপনার ট্যুর বৃথা যাবে আরও তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হবেন। কেননা ঐ অঞ্চলে এমনিতেই গরম বেশি কারণ ঐখানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে আর যদি হয় গ্রীষ্মকাল তাইলে তো কথাই নেই। এমনকি ঐ স...