অনলাইনে টাকা ইনকাম করার সহজ উপায় বাংলাদেশে ২০২২ আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ইনকাম করার অনেক অনেক উপায় যা আপনি চাইলেই ইনকাম করতে পারবেন অনলাইন থেকে খুব সহজেই। চলেন শুরু করি আজকের মূল টপিক নিয়ে । প্রথমেই যেহুতু আমি ব্লগ লিখি সেহেতু ব্লগ এর ইনকাম নিয়ে আলোচনা করি। ব্লগ পোস্ট লিখে টাকা ইনকাম আপনার যদি লেখালেখির হাত ভালো হয়ে থাকে, তবে ব্লগ পোস্ট লিখে আয় করতে পারেন। ব্লগ পোস্ট লেখা যেতে পারে নিজের ওয়েবসাইটে কিংবা অন্য কোনো ওয়েবসাইটে। নিজের ওয়েবসাইট তৈরী করে ব্লগ পোস্ট করে সেখান থেকে বিভিন্নভাবে আয়ের ব্যবস্থা করা যেতে পারে। তবে এইক্ষেত্রে অধ্যাবসায়ের প্রয়োজন রয়েছে। আপনি চাইলেই নিজের নামে ফিতেই ওয়েব সাইট বানাতে পারবেন। blogger.com এইটা গুগল এর ওয়েব সাইট আপনি চাইলেই এইখানে ফ্রিতেই সাইট বানিয়ে এ্যাড বসিয়ে ইনকাম করতে পারবেন। অন্যদিকে অন্যের ওয়েবসাইটে ব্লগ পোস্ট করে আয় করতে চাইলে সেক্ষেত্রে যেসব ওয়েবসাইট লেখক খুঁজছেন সেসব ওয়েবসাইটে প্রদত্ত কনটাক্ট ইনফো ব্যবহার করে যোগাযোগ করুন। এছাড়া ফেসবুক, লিংকডইনসহ অনেক জব বোর্ডে ব্লগ পোস্ট রাইটার এর খোঁজে পোস্ট করা হয়। ফ...