ঈদে মিলাদুন্নবী এই দিনটিকে আমরা সবাই খুব আনন্দের সাথে উদযাপন করি। তবে অনেকেই এই দিনটির তাৎপর্য সম্পর্কে জানিনা। মুসলিম হিসেবে আমাদের সবারই জানা উচিত। ঈদ অর্থ খুশি আর মিলাদ অর্থ জন্মদিন।মিলাদুন্নবী অর্থ নবীর জন্মদিন। বছরের যে সময় এই দিনটিকে পালন করা হয় হিজরী তৃতীয় মাসের অর্থাৎ রবিউল আউয়াল মাসের ১২ তারিখে এই দিনটিকে মহানবী (সা) এর জন্মদিন হিসেবে পালন করে থাকি। তবে জেনে রাখা ভালো ধারণা করা হয় এই রবিউল আউয়াল মাসেই মহানবী (সা)এর জন্ম ও মৃত্যুর মাস। ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য ঈদে মিলাদুন্নবী এই দিনটি আমাদের শেষ নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিন হিসেবে পালন করা হয়। আমরা বাংলাদেশিরা এই দিনটিকে ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করলেও পশ্চিমবঙ্গের মুসলমানরা এই দিনটিকে নবী দিবস হিসেবে পালন করে। যদিও এই দিনটিকে নিয়ে হাদিস বা কোরআন শরীফে সব পালনের কোন উল্লেখ নেই। কিন্তু তবুও এই দিনটিকে আমরা খুব আনন্দের সাথে উদযাপন করি। কারণ যখন এই পৃথিবীর মানুষ অন্যায় -অবিচার ,ঘোর অনাচারে লিপ্ত হয়েছিল । তখন আমাদের শেষ নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ...