Tense বা কাল কি? ক্রিয়ার কালকে অর্থাৎ কাজ সম্পন্ন হওয়ার সময়কে tense বা কাল বলে। Tense তিন ধরনের হয়। যথা- Present tense বা বর্তমান কাল Past tense বা অতীত কাল ও Future tense বা ভবিষ্যৎ কাল । Present tense: কোন কাজ বর্তমান সময়ে সংঘটিত হওয়াকে present tense বলে। Present tense চার ধরনের হয়। যথা- Present Indefinite tense Present continuous tense Present perfect tense and Present perfect continuous tense. Present Indefinite tense: কোন সাধারণ ঘটনা, চিরন্তন সত্য কথা বা কারো অভ্যাসগত কাজ বোঝালে তাকে present Indefinite tense বলে। Example: I eat rice. The earth moves around the sun. I go to school every day. Present continuous tense: কোন কাজ বর্তমানে চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এরূপ বোঝালে তাই present continuous tense. Example: I'm eating rice. They are laughing. Present perfect tense: কোন কাজ মাত্র শেষ হয়েছে বা যার ফল এখনও পর্যন্ত প্রকাশিত হয় নাই সেটাই present perfect tense. Example: I have eaten rice. They have reached to their destination. Present perfect continuous te...